আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ১১:৩২ পিএম


আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের
ছবি: সংগৃহীত

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই বেশ আলোচনা শুরু হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। তবে ভক্তদের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই তিন তারকার মধ্যে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন। 

বিজ্ঞাপন

বলিউড সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করার জন্য দুই নায়িকার তুলনায় শাহিদ কাপুর অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন। এই প্রজেক্টের জন্য নায়ককে দেওয়া হয়েছে ৩৫ কোটি রুপি (প্রায় ৪৯ কোটি টাকা)। মূলত ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর শাহিদ তার পারিশ্রমিকের হার বাড়িয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে, দুই অভিনেত্রী কৃতি শ্যানন এবং রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান। জানা গেছে, তারা দুজনেই ১৫ কোটি রুপি (প্রায় ২১ কোটি টাকা) করে নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কৃতির পারিশ্রমিক যেমন বেড়েছে, তেমনি ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের সুবাদে রাশমিকাও বড় অংকের পারিশ্রমিক হাঁকাচ্ছেন। পারিশ্রমিকের ক্ষেত্রে এই বড় ব্যবধান থাকলেও সিনেমার মূল গল্পে তিন তারকারই সমান গুরুত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বলিউডে নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। অতীতে মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীরা বড় নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার নজির গড়লেও সমসাময়িক সময়ে অধিকাংশ ক্ষেত্রে নায়করাই এগিয়ে থাকেন। ‘ককটেল টু’ সিনেমার ক্ষেত্রেও সেই একই চিত্র ফুটে উঠেছে। শাহিদ কাপুর যেখানে ৩৫ কোটি রুপি পেয়েছেন, সেখানে দুই নায়িকা মিলে পেয়েছেন মোট ৩০ কোটি রুপি।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission